1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

ঈদুল আজহায় বনশ্রীতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা, অংশ নিচ্ছেন ৩০-এর বেশি উদ্যোক্তা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৯ সময় দর্শন

 

ফিয়াদ নওশাদ ইয়ামিন

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বনশ্রীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা ২০২৬। ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এ মেলার আয়োজন করছে বি এইচ বিজনেস ক্লাব। আগামী ১০, ১১ ও ১২ মে বনশ্রীর ব্লু অলিভ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলাটি। প্রবেশে কোনো ফি রাখা হয়নি। ঈদকে সামনে রেখে ফ্যাশন, কসমেটিকস, জুয়েলারি, শিশুদের পণ্য, হোম ডেকর, স্কিন কেয়ার, বিদেশি কসমেটিক্স ও জেন্টস আইটেমসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশ নিচ্ছেন ৩০-এর বেশি উদ্যোক্তা।

ফিয়াদ নওশাদ ইয়ামিন, স্বপ্ন প্রতিদিন প্রতিবেদক

২০২২ সাল থেকে নিয়মিতভাবে এ ধরনের মেলার আয়োজন করে আসছে বি এইচ বিজনেস ক্লাব। আয়োজকদের দাবি, নতুন উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ করে দিচ্ছে এই প্ল্যাটফর্ম। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি আত্মবিশ্বাস তৈরির একটি কার্যকর ক্ষেত্র হয়ে উঠেছে।

মেলাকে ঘিরে বনশ্রী এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ক্রেতাদের মধ্যেও দেখা গেছে আগ্রহ। আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ফ্রি মেহেদী অফার ও বিভিন্ন উপহার। ফলে কেনাকাটার পাশাপাশি পারিবারিক বিনোদনের পরিবেশও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সফট স্কিল ট্রেইনার তুষার হাসান হৃদয়। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রন্ধনশিল্পী হাসিনা আনসার, ফারজানা বুটিকসের প্রতিষ্ঠাতা ফারজানা আফরিন, দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিম, ঋক্ষশৈলীর সভাপতি সুলতানা পারভিন মুক্তা এবং সাবা’স গ্যালারির স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম সাবা।

আয়োজকদের মতে, অনলাইননির্ভর ব্যবসার এই সময়ে অফলাইন মেলা উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। ক্রেতারা সরাসরি পণ্য দেখে কেনার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে উদ্যোক্তারাও বাজারের চাহিদা ও গ্রাহকদের মতামত সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করছেন।

বি এইচ বিজনেস ক্লাবের প্রধান নির্বাহী জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন, “আমরা চাই তরুণ ও নারী উদ্যোক্তারা কম খরচে নিজেদের ব্র্যান্ড মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাক। উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা নয়, এটি আত্মবিশ্বাস ও নিজের পরিচয় তৈরি করারও একটি পথ।”

তিনি আরও বলেন, “অনেকেই অনলাইনে কাজ শুরু করলেও বাস্তবে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পান না। সেই জায়গা থেকেই আমরা একটি সহায়ক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছি।”

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলার বাইরে নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আয়োজনও করে থাকে সংগঠনটি। সেখানে অনলাইন ব্যবসা পরিচালনা, পণ্যের ফটোগ্রাফি ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

ঈদুল আজহাকে ঘিরে আয়োজিত এই তিন দিনব্যাপী উদ্যোক্তা উৎসব ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host