1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

জুলাইতে আন্দোলনে হত্যাসহ ১১ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রুপা ৬ ও শাকিল আহমেদক ৫ মামলায় জামিন পেয়েছেন। তবে তাদের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি মিলছে না।

আজ ১১ই মে, সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসাথে, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের দাঙ্গায় ‘হত্যাযজ্ঞের’ মামলায় আগামী ১৪ই মে ফারজানার রুপার ট্রাইবুনালে হাজির থাকার দিন ধার্য করা হয়েছে।

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব-সন্ত্রাসের প্রকৃত চিত্র তুলে ধরায় ফারজানা রুপা দীর্ঘদিন ধরে হেফাজতসহ উগ্রবাদী গোষ্ঠীর চক্ষুশূল হয়ে ছিলেন, যার প্রেক্ষিতে জুলাই সন্ত্রাসসহ শাপলা চত্বরের মামলায় তার নাম জড়ানো হয়েছে, এমন মন্তব্য করেছেন তার সহকর্মীসহ অসংখ্য প্রগতিশীল ও মুক্তচিন্তক সাংবাদিক।

আজ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আইনজীবীরা জানান, সোমবার হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তাদের জামিনে আদেশ দেন। তবে তাদের দুজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত।

এদিকে ৪ মামলায় হাইকোর্টের একই বেঞ্চে আজ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের রায় হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে ১৪ই মে ধার্য করা হয়েছে। গতকাল চট্টগ্রামে আইনজীবী ও শিবির কর্মী আলিফ হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host