1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন
বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বপ্ন প্রতিদিন ডেস্ক »
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাউসার আলীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা আবুল হোসেন বাবু মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষকদল নেতা শেখ আবু সাঈদ, উপজেলা বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, এফ এম হাবিবুর রহমান, রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মিল্টন হোসেন মুন্সী, বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মোবাশ্বের আলম, খান গিয়াস উদ্দিন, আবুল বাশার, আবুল কালাম আজাদ, শেখ জাহিদুল ইসলাম, ইলিয়াস মোল্লা ও ফেরদৌস মোল্লাসহ অনেকে।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী, সদস্যসচিব শামীম আহমেদ রমিজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্যসচিব সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন ও চৌধুরী আশাবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত দলের আদর্শ ও চেতনা ধারণ করে বিএনপি কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র‌্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তেরখাদা নতুন বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনাজপুর প্রতিনিধি » ইমাম রেজা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host