1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের অসুস্থ সাংবাদিক ফারজানা রুপা হাসপাতালে ভর্তি জলবায়ু ক্ষতিপূরণ চেয়ে ভারত-যুক্তরাষ্ট্র-চীনের কাছে নেপাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নিয়ে কঠোর মন্তব্য, ‘শয়তান’ ও ‘মহাশয়তান’ বললেন গালিবাফ

জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ সময় দর্শন
বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।।ছবি: সংগৃহীত

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বিরোধী দলীয় নেতার সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দেশের প্রথমসারির টেলিভিশনগুলোর কর্তাব্যক্তিরা।

বেলা ১১টার পরপরই বিরোধীদলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন তারা। পূর্ব নির্ধারিত সাড়ে ১১টায় শুরু হয় বৈঠক।

বৈঠক শুরুর আগে জামায়াত নেতারা বলেন, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের থেকে দিকনির্দেশনামূলক নানা মতামত নিতে চান তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলের কাছে গণমাধ্যমের প্রত্যাশাও জানতে চাওয়া হবে বলে জানান নেতারা।

বৈঠকে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host