1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নিয়ে কঠোর মন্তব্য, ‘শয়তান’ ও ‘মহাশয়তান’ বললেন গালিবাফ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ সময় দর্শন
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

দক্ষিণাঞ্চলীয় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বলে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (২ সেপ্টেম্বর) এএফপির বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গালিবাফ তার বার্তায় মিনাব স্কুল, লামের্দ স্পোর্টস হল এবং কোহেসতাক বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রাণহানির ঘটনাগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিরপরাধ শিশুদের হত্যা ও গণহত্যার মতো আচরণ সরাসরি শয়তানের মতো কর্মকাণ্ডের পরিচয় দেয়।

নিজের উক্তি তুলে ধরে গালিবাফ জানান, ‘যদি কোনো ক্ষমতাধর শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তবে সেটিই শয়তান। আর যে একই কাজ করা ছোট শয়তানকে রক্ষা করে, সে-ই হলো “মহাশয়তান”।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host