1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ সময় দর্শন
বজ্রপাতের ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে নিহত হন।

নিহতরা হলেন, হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে আমার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাতে একসঙ্গে দুজনের মৃত্যু হয়।

নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে রাজিব বাছাড় জানিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host