1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় চীনের প্রেসিডেন্টের ৪ দফা প্রস্তাব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭২ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো হলো- শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইনের শাসন এবং উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়। বৈঠকে শি জিনপিং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ওপর জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের জন্য ‘যৌথ, বিস্তৃত, সহযোগিতামূলক ও টেকসই’ নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। তিনি জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা পুরোপুরি সম্মান করতে হবে এবং ব্যক্তি, স্থাপনা ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি সতর্ক করেন, এর কর্তৃত্ব বজায় না থাকলে বিশ্ব ‘জঙ্গলের আইনে’ ফিরে যেতে পারে। পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে, বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ‘নতুন শীতল যুদ্ধ’, অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং সরবরাহ শৃঙ্খল বিচ্ছিন্ন করার প্রবণতার বিরোধিতা করেন। তিনি ইউরোপ ও চীনের মধ্যে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং চীনকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে মূল্যায়নের কথা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host