কারিগরি শিক্ষা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭তম গ্রেডে ‘ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট’ পদে ৫ কর্মী নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করা হয়েছে এ নিয়োগ বিজ্ঞপ্তি।
আবেদন ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২১ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ—
প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর, শাখা-৪
পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫টি
বিষয়/বিভাগ/দপ্তর: সিভিল (২টি), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (২টি), কম্পিউটার (১টি)
গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
আবেদনের যোগ্যতা—
সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন।