1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি তাদের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন।

 

সোমবার (৩১ আগস্ট) রাতে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তারা। এর মধ্য দিয়ে গত এক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনার অবসান হলো।

 

মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন বাদশাহ ও ইশা। বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি প্রকাশ করেন।

 

বাদশাহ লেখেন, আমি ও ইশা পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হওয়ার এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সবাইকে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি।

 

তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।

 

জুলাই থেকেই বাদশাহ ও ইশার সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। ওই মাসে ইশা নিজের ও বাদশাহর একাধিক ছবি ও ভিডিও নিয়ে একটি মন্টাজ প্রকাশ করেছিলেন।

পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই একটি আশা। এর সঙ্গে তিনি ভাঙা হৃদয় ও প্রার্থনার ইমোজি ব্যবহার করেন। এরপরই অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ধারণা করতে শুরু করেন, তাদের সম্পর্কে হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে।

 

সম্প্রতি ইশার মা পুনম রিখিও ‘কর্মফল’ বা ‘কর্মা’ নিয়ে একাধিক পোস্ট করেন। সেগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার জন্ম দেয়।

 

এর আগে জুনে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে বাদশাহর সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন ইশা রিখি।

এদিকে বিচ্ছেদের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন গুঞ্জন চলছিল—ইশা রিখি সালমান খানের উপস্থাপনায় আসন্ন ‘বিগ বস ২০’-এর প্রতিযোগীদের একজন হতে পারেন।

 

এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশাহ। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সাবেক এই দম্পতির একটি মেয়ে রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host