1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে নিহত অন্তত ৮ জন সমালোচনার মুখে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার নয়: ট্রাম্প দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা: তারেক রহমান ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সাজা বুধবার আসছে এলএনজিবাহী জাহাজ, বর্তমানে সরবরাহ হচ্ছে ৭০০ মিলিয়ন ঘনফুট গুমের তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়ার দাবি রাজশাহীতে সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

সমালোচনার মুখে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন
ছবি: সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১০ বছর আগের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরনো দৃশ্য ভাইরাল হওয়ার পর এ নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন পাকিস্তানি অভিনেতা সোহেল সামির। ‘দুসরি অরাত’ নামের ওই প্রজেক্টের একটি আপত্তিকর দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

নিজের বিবৃতিতে অভিনেতা ব্যাখ্যা করেন যে ফুটেজটি প্রায় এক দশক আগের একটি কাজের অংশ এবং তিনি কখনোই আশা করেননি যে তার অতীতের কোনো বিষয় এমনভাবে সোশ্যাল মিডিয়ায় আবার ফিরে আসবে। সোহেল স্বীকার করেন যে এই ধরনের কন্টেন্ট তৈরি করা বা অন্তত সেগুলোতে অংশ নেওয়া তার উচিত হয়নি।

নিজের ভুল বুঝতে পেরে অভিনেতা বলেন, এই ঘটনাটি তাকে ভাবতে বাধ্য করেছে যে, তার নিজের পরিবারের কারো সঙ্গে জড়িত এমন কোনো কনটেন্ট যদি প্রকাশ্যে আসত তবে তার কেমন লাগত।

নিজের ভুল স্বীকার করে জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছেন সোহেল। একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, যেন কেবল অতীতের একটি ভুলের ভিত্তিতে কেউ তাকে বিচার না করেন। তিনি এমন একজন হিসেবে পরিচিত হতে চান, যিনি ভুল করলেও তা স্বীকার করেন এবং তা থেকে শিক্ষা নেন।

উল্লেখ্য, কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় সোহেল সামিরের সাসপেন্স থ্রিলার শর্টফিল্ম ‘দুসরি অরাত’-এর একটি পুরনো ক্লিপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে সোহেলকে এক নারী চরিত্রের সঙ্গে বেশ ঘনিষ্ট ও রোমান্টিক দৃশ্যে দেখা যায়, যার ফলে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তার তীব্র সমালোচনা করেন

অনেকেই প্রশ্ন তোলেন, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে এই অভিনেতার নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ নিয়ে করা আলোচনার সঙ্গে তার আগের এই প্রজেক্টের দৃশ্যের আকাশ-পাতাল তফাৎ।

পাশাপাশি কিছু ব্যবহারকারী এ ধরনের আপত্তিকর কন্টেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির দাবিও জানান। পুরনো ওই ক্লিপটি দ্রুতই বিতর্ক তৈরি করে এবং ব্যবহারকারীরা অভিনেতার অতীত কাজ ও তার বর্তমান জনমতের ভিন্নতা নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন।

এর প্রেক্ষিতে অভিনেতার ক্ষমা প্রার্থনার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ব্যবহারকারী তার অতীত ভুল স্বীকার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এ ছাড়া তার বেশ কয়েকজন সহকর্মীও সোহেলের সমর্থনে এগিয়ে আসেন। তারা যুক্তি দেন যে ভুলের ঊর্ধ্বে কেউ নন এবং প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াটা সাহসিকতার বিষয়।

সূত্র: সামা টিভি 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host