1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

জাতীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু ও জনদুর্ভোগের উত্তাপ নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও তীব্র বিদ্যুৎ সংকট এবং দফায় দফায় লোডশেডিংয়ের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদে এবার জোরালো ভূমিকা পালন করবে বিরোধী দল। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলীয় সংসদ সদস্যরা সরব হবেন বলে শক্ত ইঙ্গিত পাওয়া গেছে।

অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও এর সংলগ্ন এলাকাগুলোতে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনানুযায়ী বুধবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হওয়া এই আদেশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে। সংসদ ভবন এলাকায় অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকানোসহ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে পুরো শেরেবাংলা নগর, ফার্মগেট, বিজয় সরণি, বাংলামটর ও শ্যামলী মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল এবং নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট এবং ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। সংসদ ভবনের নিরাপত্তা ও অধিবেশনের সার্বিক শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host