1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের তৃতীয় অধিবেশন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫ সময় দর্শন

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ : পিআইডি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন বসবে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য দুই হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট দুই হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে।

গতকাল জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি অংশ নেন। আরো উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় নেতা ডা: মো: শফিকুর রহমান এমপি; ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি; গয়েশ্বর চন্দ্র রায় এমপি; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি; ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি; চিফ হুইপ মো: নূরুল ইসলাম এমপি; আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি; বিরোধী দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি; এ টি এম আজহারুল ইসলাম এমপি এবং বিরোধী দলের চিফ হুইপ মো: নাহিদ ইসলাম এমপি।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপি।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কী পরিমাণ সময় বরাদ্দ করা হবে এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামী ১০ সেপ্টেম্বর অধিবেশন সমাপ্ত হবে।

তবে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অধিবেশনের সময় ও কার্যদিবসের বিষয়ে যেকোনো পরিবর্তন করার ক্ষমতা স্পিকারকে দেয়া হয়েছে।

বৈঠকে সাচিবিক সহায়তা দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host