1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংগীতার বিচ্ছেদ মামলা প্রত্যাহারের পর ফের আলোচনায় বিজয়-তৃষার সম্পর্ক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩১ সময় দর্শন

 

                                                   থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণন। ছবি: ফেসবুক 

অনলাইন ডেস্কঃ গত সপ্তাহে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী-অভিনেতা থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন। এর কয়েকদিন পর ফের বিজয়ের সঙ্গে অনুষ্ঠানে দেখা গেলো অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে। এর পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শনিবার ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজয়।

এ সময় বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর, মা শোভা চন্দ্রশেখর সামনের সারিতে উপস্থিত ছিলেন। সামনের সারিতে আরও ছিলেন তৃষা ও তার মা উমা কৃষ্ণন। কিন্তু দেখা যায়নি বিজয়ের প্রথম স্ত্রী সংগীতা সোরনালিঙ্গমকে।

অনুষ্ঠানের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সরকারি দায়িত্ব পালনের সময় বিজয় সামনে দিয়ে যাওয়ার সময় তাকে স্যালুট করছেন তৃষা।

এদিন তৃষাকে দেখা যায় হলুদ রঙের ক্রেপ সিল্ক শাড়িতে। শাড়ির পাড়ে ছিল ফুলের নকশা। ঐতিহ্যবাহী ঢঙে শাড়ি পরেছিলেন অভিনেত্রী। এর সঙ্গে ছিল বিপরীত রঙের সবুজ ব্লাউজ, যাতে ছিল সূক্ষ্ম জরির কাজ। চুলে মাঝখান থেকে সিঁথি করে মাছের লেজের মতো বেণি করেছিলেন তৃষা। 

বিজয়ের সঙ্গে তৃষার উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগে বিজয়ের ‘জন নায়াগন’ সিনেমার স্ক্রিনিং থেকে শুরু করে ও তার শপথগ্রহণ অনুষ্ঠান— প্রায় সবখানেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন তুঙ্গে। তবে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ভিজয় ও তৃষার।

সংগীতা সোরনালিঙ্গম, থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণন। ছবি: কোলাজ

এদিকে বিজয়-সঙ্গীতার দাম্পত্য জীবন ২৭ বছরের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে এক ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে দুই ভিন্ন ধর্মের এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০০০ সালের ২৬ আগস্ট তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করে এবং ২০০৫ সালে তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু এলাকার একটি আদালতে বিজয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবসান চেয়ে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সঙ্গীতা। পরে বৈবাহিক বিরোধের এই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে যায়।

গত ১৫ জুন সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করলে শুনানি মুলতবি করা হয়েছিল। সেদিনও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হয়ে আদালতকে নিজের সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে বিষয়টি নিয়ে ৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। অবশেষে শুক্রবার সঙ্গীতা নিজের পিটিশনটি প্রত্যাহার করে নেওয়ায় আদালত আনুষ্ঠানিকভাবে মামলাটির নিষ্পত্তি ঘটিয়েছেন। সূত্র: এনডিটিভি

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host