1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ক্যাসিনো খেলায় ছাত্রদল নেতাসহ ১৯ জন আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ সময় দর্শন
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যাসিনো খেলা ও মাদক সেবনের দায়ে ইউনিয়ন ছাত্রাদল সম্পাদকসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এদের ১০ জনের কারাদন্ড ও ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজার ও কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন।

এদের মধ্যে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হবিবর মিয়ার ছেলে এরশাদুল মিয়া (৩৮), রামখানা আশকরনগর হাজীটারীর শফিকুল ইসলামের ছেলে আতাউর জামান (২৭), নাখারগঞ্জ বাজার বিডিআর মোড়ের আব্দুল হামিদের ছেলে সুজন রানা ( ২৮), রায়গঞ্জ রতনপুরের মেছের আলীর ছেলে এরশাদুল হক (২৮), রায়গঞ্জ সাপখাওয়া মাস্টারের মোড় এলাকার হাফিজার আলীর ছেলে জাঙ্গীর আলম (৩৯),, পুর্ব রামখানা মাদারের কুড়া এলাকার মহসীন আলীর ছেলে লাবু মিয়া (২৮), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুরের আব্দুল বারির ছেলে রবিউল ইসলাম (৩৭), কাশীপুর অনন্তপুর ঘুগুর হাটের জয়নাল আবেদীনের ছেলে আব্বাস আলী (৩১) এর ৩দিন, সন্তোষপুর ছিলাখানার জমসেদ আলীর ছেলে আশরাফুল আলম (৪৮) কে ১৫ দিন ও পৌরসভার বানিয়াপাড়ার রুহুল আমীনের ছেলে রিয়াদ বাবু (২৫) কে ০৭  দিনের কারাদন্ড দেন।

এছাড়া সন্তোষপুর ছিলাখানার একরামুল হকের ছেলে রাশেদুল ইসলাম (৩০), রায়গঞ্জ রতনপুরের হুজুর আলীর ছেলে আবু সাঈদ (২৮), কাশীপুর গংগারহাট আজোয়াটারীর জামাল উদ্দিনের ছেলে আশরাফুল আলম, পৌরসভার সাতানীপাড়ার রফিকুল ইসলামের ছেলে লেবু ইসলাম লিমন (২০), রামখানা আস্করনগরের আলতাফ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৮), রামখানা ইউনিয়ন ছাত্রদল সম্পাদক দক্ষিণ রামখানার আজাদ আলীর ছেলে মতিয়ার রহমান বাবু (৩০), দক্ষিণ রামখানার আজিজার রহমানের ছেলে তারেক আজিজ (২৭), পৌরসভার বানিয়াপাড়ার খোকন মিয়ার ছেলে রাসেল (২৫), বগুড়া শাহজাহানপুরের সাজাপুর এলাকার আইয়ুব আলীর ছেলে আরাফাত হোসেন (২১) প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, দণ্ডিত ব্যক্তিদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শুক্রবার রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host