স্বপ্ন প্রতিদিন ডেস্ক »
বরগুনা সদর উপজেলায় গাছ থেকে ডাব চুরির সময় ভিমরুলের আক্রমণে নিচে পড়ে গিয়ে দবির নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পড়ে গিয়ে নড়াচড়া করতে না পেরে সকালে তিনি নিজেই বাড়ির মালিককে ডেকে উদ্ধারের
শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাঁড়াকান্দা এলাকায় বেলাল নামের এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে।
অনুরোধ জানান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
সকাল হওয়ার পর ব্যথায় কাতর হয়ে এবং উঠতে না পেরে দবির বাড়ির লোকজনকে উদ্ধারের জন্য ডাকতে শুরু করেন। তার ডাক শুনে বাড়ির মালিক ও স্থানীয়রা গাছের নিচে ডাবসহ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
বাড়ির মালিক বেলাল জানান, সকালে ঘুম থেকে ওঠার পর দবির তাদের ডেকে উদ্ধারের আকুতি জানান। বাইরে গিয়ে দেখা যায়, কাটা ডাবসহ তিনি গাছের নিচে পড়ে আছেন। পরে তারা সদর থানায় বিষয়টি অবগত করেন।
ঘটনাস্থলে উপস্থিত বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচ থেকে আহত অবস্থায় দবিরকে উদ্ধার করে। আঘাত গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।