1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ সময় দর্শন
২৭ নভেম্বরকে ‘বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূলকরণ’ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

২৭ নভেম্বরকে ‘বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূলকরণ’ দিবস হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ।শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম

জাস্ট রাইটস ফর চিলড্রেন’-এর প্রতিষ্ঠাতা ভুবন রিভু জাতিসংঘে বাল্যবিবাহবিরোধী একটি আন্তর্জাতিক দিবস ঘোষণার প্রস্তাব দেন। তার প্রস্তাবের ভিত্তিতে সিয়েরা লিওন ৪ সেপ্টেম্বর জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করে। পরে সেটি অনুমোদিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ নভেম্বর দিনটির সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের এই দিনে ভারত সরকার ‘বাল বিবাহ মুক্ত ভারত’ বা বাল্যবিবাহমুক্ত ভারত অভিযান শুরু করেছিল।

জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভুবন রিভু বলেন, এটি সব ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। তার দাবি, শিশু সুরক্ষায় ভারত এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের ২৭ নভেম্বর বাল্যবিবাহ বন্ধের অঙ্গীকারে ২৫ কোটির বেশি মানুষ যুক্ত হয়েছিলেন। শিশু ও বিভিন্ন সম্প্রদায়ের উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলন পরে সরকারি সমর্থন পায় এবং এখন তা আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি পেয়েছে।

রিভু আরও বলেন, বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বাল্যবিবাহ বন্ধ করতে সরকারগুলোকে এখন কার্যকর নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে বাল্যবিবাহ নির্মূলের লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার(এসডিজি) ৫ নম্বর লক্ষ্য লিঙ্গসমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আওতায় বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়েসহ শিশুদের জন্য ক্ষতিকর সব ধরনের প্রথা বন্ধের কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host