1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া

নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ সময় দর্শন
‘আন্ধার

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

ঢালিউড নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশ্যে এসেছে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার প্রকাশ্যে আসতেই সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে কৌতূহল তুঙ্গে উঠেছে।

টিজারে মৃত্যু, কালোজাদু আর রহস্যময় আবহ তৈরি করলেও অভিনেতা সিয়াম আহমেদের চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে বড় রহস্য। সেই রহস্যের জট কিছুটা কাটিয়ে সামাজিক মাধ্যমে এবার নিজের নতুন লুক ও চরিত্রের নাম প্রকাশ্যে আনলেন এ অভিনেতা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সিয়াম আহমেদ। ‘আন্ধার’ সিনেমায় তার ‘ফার্স্টলুক টেস্ট’-এর ঝলক শেয়ার করে নিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন— ছবিতে তার চরিত্রের নাম রাখা হয়েছে—

https://shwapnoprotidin.com/?p=41934

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা লুকের ছবিতে গাঢ় লাল আলোর আবহে এক অচেনা ও রহস্যময় অবতারে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ। মুখে ঘন দাড়ি, উস্কোখুস্কো চুল এবং গায়ে গাঢ় রঙের কোটে তাকে দেখা গেছে বেশ গম্ভীর ও চিন্তামগ্ন ভঙ্গিতে। ঠোঁটে জ্বলতে থাকা সিগারেট আর সেখান থেকে বেরিয়ে আসা ধোঁয়ার কুণ্ডলীতে অভিনেতার প্রখর চাহনি চরিত্রটির রহস্যের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে।

যদিও এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশ হওয়া সিনেমাটির টিজারে সিয়ামকে কখনো লাশের সামনে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো মারমুখী অ্যাকশন অবতারে দেখা গেছে। টিজারের শেষভাগে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি সিনেমাপ্রেমী দর্শকদের মনে বিশেষ কৌতূহল জাগিয়েছে।

এবার নতুন এ ‘দেলোয়ার’ লুক শেয়ার করতেই মন্তব্যের ঘরে নেটিজেনদের বেশ আগ্রহ দেখা গেছে। তারা রাফী ও সিয়াম জুটির এ রসায়নকে বেশ প্রশংসায় ভাসাচ্ছেন।

এ মুহূর্তে ঢালিউডে ‘আন্ধার’ একটি বড় বাজেটের ভৌতিক সিনেমা হিসেবে আলোচিত হচ্ছে। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত হচ্ছে

‘আন্ধার’ সিনেমা।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে জুটি হয়ে কাজ করছেন নাজিফা তুষি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন। আগামী মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘আন্ধার’ সিনেমাটি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host