1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
সমালোচনার মুখে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার নয়: ট্রাম্প দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা: তারেক রহমান ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সাজা বুধবার আসছে এলএনজিবাহী জাহাজ, বর্তমানে সরবরাহ হচ্ছে ৭০০ মিলিয়ন ঘনফুট গুমের তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়ার দাবি রাজশাহীতে সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল আমির খানকে নিয়ে সোনম ওয়াংচুকের মন্তব্য আল্লাহর আজাবের নিদর্শন মুমিনের অন্তরে জাগায় ভয় ও সতর্কতা জুলাই গণ-অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

পিবিআই’র বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্তের অভিযোগে পার্বতীপুর প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৪ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম , পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :-

দিনাজপুরের পার্বতীপুরে প্রেসক্লাবের ৬ সিনিয়র সদস্যের বিরুদ্ধে দায়ের হওয়া সিআর মামলায় পিবিআই কর্তৃক “মনগড়া ও পক্ষপাতদুষ্ট” তদন্ত প্রতিবেদন দাখিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় শহীদ মিনার রোডে পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ.আ.ম হায়দার (জনকণ্ঠ), মামুনুর রশিদ (আগামীর সময়), মাহফিজুল ইসলাম রিপন (আমার দেশ), আব্দুল জলিল সরকার (ইনকিলাব), ইফতেখার হাবিব (মোহনা টিভি), তাজকির হোসাইন (সোনার বাংলা), আল মামুন মিলন (প্রতিদিনের সংবাদ), আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি) ও জাকারিয়া হোসেন (ভোরের আকাশ) প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, পিবিআই’র অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ ইন্সপেক্টর প্রদীপ কুমার রায় প্রকৃত তথ্য উপেক্ষা করে আদালতে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তারা অবিলম্বে ওই প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে মামলার বাদী কথিত সাংবাদিক মিজানুর রহমান মিজানকে “অবাঞ্ছিত” ঘোষণা করা হয়।

উল্লেখ্য, প্রেসক্লাবের নেতৃত্বকে কেন্দ্র করে বিরোধের জেরে বহিষ্কৃত মিজানুর রহমান মিজান গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

প্রেসক্লাব নেতৃবৃন্দ দাবি করেন, তদন্ত চলাকালে সাক্ষীরা ঘটনার সত্যতা অস্বীকার করেন এবং সংশ্লিষ্ট সময় বাদীসহ বিবাদীদের অবস্থান সম্পর্কেও ভিন্ন তথ্য উঠে আসে। এমনকি ভিডিও ফুটেজ যাচাইয়ের আশ্বাস দেওয়া হলেও তা অনুসরণ না করেই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host