1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

ডেমরায় বাইক দুর্ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭০ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রাজধানীর ডেমরা বামৈল ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম মাসরাফে মুস্তাকিম আলিফ। তিনি বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) শিক্ষার্থী ছিলেন। শনিবার (২ মে) রাতে ডেমরা বামৈল ব্রিজে ওঠার সময় তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, ঘটনাস্থল থেকে আলিফের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড, ব্যক্তিগত মেম্বারশিপ কার্ড ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইডি কার্ডের তথ্য অনুযায়ী তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী, বন্ধু ও পরিচিতরা আলিফের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই তাকে ভদ্র, মিশুক ও প্রাণবন্ত একজন তরুণ হিসেবে উল্লেখ করেছেন।
নিহত আলিফের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host