1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

ফুলবাড়ীর এক সময়ের উত্তাল ছোট যমুনা নদী এখন মরা খাল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭২ সময় দর্শন

 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের মাঝ দিয়ে বয়ে চলা এক সময়ের ছোট যমুনা নদীর স্রোতে ভেসে যেত নৌকা, বর্ষায় জলধারা ছুঁয়ে দিত দুই তীর, সেই নদীকে এখন নদী বলে চেনার উপায় নেই। এই নদী এখন ময়লা-আবর্জনার স্তুপে ঢেকে প্রায় মৃতপ্রায় একটি খাল। পৌরশহরের নদীর মূল অংশে চাষ হচ্ছে ভুট্টা, পিঁয়াজসহ বিভিন্ন সবজি। পৌর এলাকার নানা প্রান্ত থেকে আসা বর্জ্য ফেলা হচ্ছে সরাসরি নদীর বুকে। ফলে পানির প্রবাহ বন্ধ হয়ে নদীর বড় এলাকা জুড়ে জমেছে ময়লার স্তুপ। ফুটব্রিজ ও জোড়া ব্রিজের আশপাশে জমে উঠেছে পচনশীল আবর্জনার স্তূপ। নদীর স্বাভাবিক স্রোত অনেকটাই স্তব্ধ। কোথাও কোথাও পানির অস্তিত্বই মিলছে না। স্থানীয়রা জানান, জেলার অনেক নদী খনন করা হলেও ফুলবাড়ীর ছোট যমুনা নদী খননের অভাবে বিলীন হয়ে যাচ্ছে। আশেপাশের এলাকাবাসী দীর্ঘদিন থেকে নদীর বুকে প্রায় সারাবছরই নানা ধরনের ফসল ও সবজি চাষ করে আসছে। প্রবীণ বাসিন্দাদের ভাষ্য মতে, নব্বই দশকেও এই নদী ছিল এলাকার প্রাণকেন্দ্র, ছিল বর্ষায় টইটুম্বুর জল, শুষ্ক মৌসুমেও চলত নৌকা। নদীপথেই চলত পণ্য পরিবহন, নদীকে ঘিরে ছিল জমজমাট ব্যবসা-বাণিজ্য। সময়ের সঙ্গে সঙ্গে পলি জমা, নাব্যতা হ্রাস, দখলদারি আর অব্যবস্থাপনায় নদীর সেই স্রোত থেমে গেছে। নদীতে বর্জ্য ফেলার ফলে মাছসহ অন্যান্য জলজ প্রাণী এই নদীতে নেই বললেই চলে, পানির রং কালো দুর্গন্ধযুক্ত। নদীর তীরবর্তী বাসিন্দারা জানান, পরিবেশ রক্ষায় ও নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত খনন কাজ শুরু করা জরুরি। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। অন্যদিকে, ফুলবাড়ী পৌর কর্তৃপক্ষের দাবি, নদীতে সরাসরি বর্জ্য ফেলা হচ্ছে না তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসনিক কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host