1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘হুমায়ূন মেলা’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬১ সময় দর্শন

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নন্দিত কথা সাহিত্যিল হুমায়ূন আহমেদের স্মরণে অনুষ্ঠিত হলো ‘হুমায়ূন মেলা-১৪৩৩’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে নতুন কলা ভবনের সামনে মেলাটির আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয়ে মেলা চলে রাত ১০টা পর্যন্ত। মেলায় ছিলো হুমায়ূন আহমেদের নানান সৃষ্টিকর্ম থেকে নাটক, গান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, হুমায়ূন সাহিত্য আড্ডা, নাগরদোলা, পুতুলনাচ ও হাঁস ধরা প্রতিযোগিতা। মেলা উপলক্ষে বসেছিল বিভিন্ন খাবারের দোকান, হস্তশিল্প ও অলংকারের দোকান, হুমায়ুন আহমেদের লেখা বিভিন্ন বইয়ের দোকান।

এছাড়াও হুমায়ূন আহমেদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও তাঁর জীবনদর্শন তুলে ধরতে অতিথি ছিলেন প্রখ্যাত অভিনেতা ডা. এজাজুল ইসলাম, প্রখ্যাত অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক রহমত আলী, প্রখ্যাত অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি।

মূলত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে মেলাটি আয়োজন করা হচ্ছে। কোর্সটির তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। মেলার টাইটেল স্পন্সর হিসেবে ছিলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ‘স্পিড’।

আয়োজনের বিষয়ে কোর্স তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, এটি আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের একটি কোর্স, প্রজেক্ট এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। সেই কোর্সের অধীনে তারা একটি ইভেন্ট ডিজাইন করে এবং ইভেন্টটি আয়োজন করে কিভাবে বাস্তবায়ন করা যায়। এই পরীক্ষাটি দীর্ঘদিন ধরে বিভাগে হয়ে আসছে, সেই ধারাবাহিকতায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবার হুমায়ুন আহমেদকে নিয়ে একটি মেলার আয়োজন করার প্রজেক্ট জমা দেয়। সেটি আমার কাছে মনে হয়েছে দারুণ কিছু হতে পারে। দীর্ঘ ৬ মাস ধরে পুরো টিম এটি ডেভেলপ করে, আজ তাদের এটি বাস্তবায়নের দিন। আজকে এই মেলার মাধ্যমে আমরা হুমায়ুন আহমেদের সব কর্ম, জীবন, সাহিত্য তুলে ধরার চেষ্টা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host