1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক পদ ছাড়লেন শেখ মহিউদ্দিন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৪ সময় দর্শন

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে সাম্প্রতিক ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। 

আজ মঙ্গলবার এক বিবৃতি

তে এ তথ্য জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন পরিবার গভীরভাবে শোকাহত। ঘটনার পর প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশন আরও জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র পরামর্শকের নেতৃত্বে কাজ চলছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটিও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নির্বাহী পরিচালক পদ থেকে ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। এরপর পরিচালনা পর্ষদ অধ্যাপক জামালুন্নেসাকে নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে।

অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে ওই বিভাগে শিক্ষকতা করেছেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আদ্-দ্বীন ফাউন্ডেশন জানায়, ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে এর অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং একাধিক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৯ বছরে প্রায় ১ কোটি ৫৭ লাখ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। চলতি বছরের ১১ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে সেবা নিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কাজ করছেন, যাদের অধিকাংশই নারী। এছাড়া মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

বিবৃতির শেষে রোগীর নিরাপত্তা, মানসম্মত চিকিৎসা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host