1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

প্রাচীন স্কুলের ভূমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
১৩১ বছরের প্রাচীন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্কুলের শিক্ষক অভিভাবকরা এই অভিযোগ করেন। তারা জানান, স্কুল কমিটি থেকে বাদ পড়ে দুই ব্যক্তি হয়রানির উদ্দেশ্যে জায়গা প্রাপ্তির মামলা দায়ের করেন। এছাড়া স্কুলের সংস্কার কাজে বাধা ও দেওয়ালের পিলার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। শিক্ষক ও অভিভাবকরা জানান, ১৮৯৫ খ্রিষ্টাব্দে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক দুইজন সদস্য আবুল কালাম আজাদ ও নুরুল ইসলাম। তারা দাতা সদস্য থাকতে না পেরে জায়গার জন্য মামলা দায়ের করেন। এদিকে ১৮ মে স্কুলের পেছনের দেওয়াল রক্ষাকারী পিলার নির্মাণ করা হয়। ওই দিন দুপুরে তারা স্কুল প্রধান শিক্ষককে নির্মাণ কাজ না করার কথা বলেন। তাদের দাবি সেখানে ওদের পারিবারিক কবরস্থান রয়েছে। ওই রাতে সেই পিলার ভেঙে ইটগুলো দূরে ফেলা দেওয়া হয়।

অভিযুক্ত আবুল কালাম আজাদ ও নুরুল ইসলাম বলেন, এখানে আমাদের পারিবারিক জায়গা রয়েছে, কবরস্থান ছিলো। তাই মামলা করেছি। এছাড়া তারা পিলার ভাঙেন বলেও দাবি করেন।

প্রধান শিক্ষক ইসমত আরা বলেন, দুই দফায় আমি এখানে ২১বছর দায়িত্ব পালন করছি। এর আগে কখনও তারা এখানে জায়গা পাওয়ার বিষয়ে কিছু শুনিনি। যারা মামলা করেছেন তারা পূর্বে আমাদের কমিটিতে ছিলেন, তখন কোন আপত্তি করেননি। ১৮ তারিখ তারা স্কুলের দেওয়াল পিলারের কাজে বাধা প্রদান করেন। তারা কে কাজ করছেন জানতে চান। কোন নীতিমালায় করছি সেটাও জানতে চান। আমি বলেছি-ব্যক্তি উদ্যোগে হচ্ছে। এখানে দিতে নীতিমালা লাগে না, নিতে লাগে।

স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবদুল হালিম মজুমদার বলেন, আমি এই স্কুলের ছাত্র। স্কুুলের চার পাশে ডোবা ছিল। নিজের টাকা খরচ করে ডোবা ভরাট ও দেওয়াল সংস্কার করেছি। আমার বয়স ৬০ বছর। এখানে কবরস্থান কখনও দেখিনি।

তিনি বলেন, তারা দুই মাস আগে মামলা দায়ের করেছে। দিনের বেলায় কাজে বাধা দিয়েছে, রাতে পিলার ভেঙেছে। তারা মামলা গিয়ে আবার স্কুলের এমন ক্ষতি করা উচিত হয়নি।

সদর দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল ইমন বলেন, স্কুলের জমি নিয়ে মামলার বিষয়টি জেনেছি। আমরা আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host