1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৯ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকার নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।  এ ঘটনায় ৩টি হত্যা ও ১১টি অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক সপ্তাহে (১৫ থেকে ২১ মে) নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ৩টি হত্যা, ১১টি অপমৃত্য, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, ১টি বালুমহাল আইন ও ১টি মাদক আইন, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইনেসহ মোট ৯৬টি মামলা করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও, অভিযান চলাকালে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host