1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭১ সময় দর্শন

তেরখাদা প্রতিনিধি :

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের ৪ নম্বর এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ে প্রবেশের একমাত্র ইটের সলিং সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। সাতজন শিক্ষক-শিক্ষিকা আন্তরিকতার সঙ্গে পাঠদান চালিয়ে গেলেও অবকাঠামোগত সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সম্প্রতি ঝড়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের টিনের চাল উড়ে যাওয়ায় ছোট শিশুদের ক্লাস নিতে হচ্ছে বিকল্প স্থানে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। ফলে তারা খেলাধুলা করতে পারে না। এছাড়া বিদ্যালয়ে আসার প্রায় ২০০ মিটার রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে কাদা ও পানির কারণে স্কুলে পৌঁছাতে চরম কষ্ট হয় তাদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্রবর বলেন, সম্প্রতি ঝড়ে শিশু শ্রেণির কক্ষের টিনের চাল উড়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া মাঠে জলাবদ্ধতা এবং বিদ্যালয়ের প্রবেশ সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে। দ্রুত সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে আজগড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মোল্লা ইলিয়াস বলেন, বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পাঠদানের সুযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তিনি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর সুদৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host