1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে বিভিন্ন নিত্যপণ্য ও দৈনন্দিন ব্যবহারের খাতে বাড়তি কর আরোপের প্রস্তাব প্রস্তুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবিত এই কর কাঠামোর আওতায় ধান, চাল, গম, ডাল, আলু, পেঁয়াজসহ বেশ কিছু খাদ্যপণ্য ছাড়াও ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল ব্যবহার, মোবাইল ফোনসংশ্লিষ্ট খাত এবং আরও কয়েকটি সেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এটা হলে ভোক্তাদের উপর চাপ বাড়বে এবং নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়বে বলে মনে করছেন সুধীজন।

জানা যায়, আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হলেও একই সঙ্গে রাজস্ব আহরণ বাড়াতে বিভিন্ন খাতে কর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় ঋণপত্র (এলসি) কমিশনের ওপর উৎস কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনা মরিচ, ভুট্টা, আটা, মোটা আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর ও ক্যাসিয়া পাতাসহ বিভিন্ন খাদ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে স্থানীয় ঋণপত্রের কমিশনের ওপর ০.৫০ শতাংশ হারে উৎস কর কার্যকর রয়েছে। নতুন প্রস্তাবে এই হার বাড়িয়ে ১ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

শুধু খাদ্যপণ্য নয়, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল ক্রয়ের ক্ষেত্রেও একই হারে উৎস কর বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এসব খাতে কর বাড়ানো হলে বাজারে পণ্যমূল্যের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে এবং এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে গিয়ে পড়তে পারে।

অন্যদিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host