1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সমালোচনার মুখে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার নয়: ট্রাম্প দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা: তারেক রহমান ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন সাজা বুধবার আসছে এলএনজিবাহী জাহাজ, বর্তমানে সরবরাহ হচ্ছে ৭০০ মিলিয়ন ঘনফুট গুমের তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়ার দাবি রাজশাহীতে সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল আমির খানকে নিয়ে সোনম ওয়াংচুকের মন্তব্য আল্লাহর আজাবের নিদর্শন মুমিনের অন্তরে জাগায় ভয় ও সতর্কতা জুলাই গণ-অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬০ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে আর কোনো নাটকীয়তা না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বর্তমান বিসিবি প্রধান এবং আগামী বোর্ডেও সভাপতি হতে চলা তামিম ইকবালের খালু। আগামী ৭ জুন বিসিবি নির্বাচন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। দেখা গেছে, ক্যাটাগরি ৩ থেকে মাত্র একটিমাত্র ফরম কেনা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরই সেই একমাত্র ফরমটি তুলেছেন। ফলে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখন শুধু নিয়মমাফিক তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণার অপেক্ষা। অথচ এই ক্যাটাগরি থেকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ শাহরিয়ার হোসেন বিদ্যুতের দাঁড়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। বিদ্যুৎ বলেন, ‘আমি বিসিবির গঠনতন্ত্র দেখার পর বুঝতে পারি যে কোয়াবের কোনো কাউন্সিলর ক্যাটাগরি ৩ থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাই সরে দাঁড়িয়েছি।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও বিসিবি নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, এবারের নির্বাচনে ক্যাটাগরি ১ থেকে ১৯টি, ক্যাটাগরি ২ থেকে ১৯টি এবং ক্যাটাগরি ৩ থেকে মাত্র ১টি মনোনয়ন ফরম জমা পড়েছে।

ক্যাটাগরি ৩-এ নতুন কেউ আসার আর সুযোগ আছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, বৃহস্পতিবারের পর আর কোনো ফরম সংগ্রহের সুযোগ ছিল না, ফলে আজ শুক্রবারেও নতুন কারো নাম আসার সম্ভাবনা নেই। তবে এখনই আলমগীরকে শতভাগ নিশ্চিত বিজয়ী বলতে চাননি তিনি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘এখানে অনেক আইনি খুঁটিনাটি বিষয় জড়িয়ে থাকে। মনোনয়নপত্রটি পুরোপুরি বৈধ কি না, তা যাচাই করার আগে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো আসেনি।’

এবারের নির্বাচনে ক্যাটাগরি ১ থেকে ১০ জন, ক্যাটাগরি ২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি ৩ থেকে ১ জন পরিচালক সরাসরি ভোটে আসবেন। বাকি ২ জন পরিচালক মনোনীত হবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এই ২৫ জন পরিচালক মিলে পরবর্তীতে বিসিবির নতুন সভাপতি বেছে নেবেন।

তবে তামিমসহ ক্লাব ক্যাটাগরির ১২ জনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। দুএকদিনের মধ্যেই যা আনুষ্ঠানিক হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host