1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

বাফুফে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে চায়। আবার আসিয়ান কাপ ফুটবলের সবকয়টি ম্যাচও খেলতে চায়। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, দুটো এক সঙ্গে করা যাচ্ছে না। বাফুফে ভেবে দেখেছে ফিফা যদি একটা ম্যাচের সূচি পরিবর্তন করে তাহলে বাফুফে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে এবং ফিফা আসিয়ান কাপ ফুটবলের সবকয়টা ম্যাচও খেলতে পারবে।

আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের ম্যাচ হওয়ার কথা রয়েছে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা। এই তিন ম্যাচের পর আরও একটি ম্যাচ পাবে বাংলাদেশ। চতুর্থ ম্যাচটি হবে ৩ অক্টোবর। এখন বাফুফে ধরে নিচ্ছে আসিয়ান কাপে বাংলাদেশ এর চেয়ে বেশি দূর যেতে পারবে না। নিশ্চিত হয়েই বাফুফে ৩ অক্টোবর টুর্নামেন্টে ৪ নম্বর ম্যাচটা একদিন এগিয়ে এনে ২ অক্টোবর খেলতে চেয়ে ফিফাকে চিঠি দিয়েছিল। গতকাল পর্যন্ত জানা গেছে কোনো পরিবর্তন হয়নি।

বাফুফে মনে করছে আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ খেলতে হবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে ধরে নিচ্ছে এদের সঙ্গে পারবে না। তখন স্থান নির্ধারণী একটা ম্যাচ খেলতে হবে। সেটি ৩ অক্টোবর পর্যন্ত। এই ম্যাচটা ২ অক্টোবর আয়োজন করা হলে বাফুফে দুই কুল-ই রাখতে পারে। ফিফার টেবিলে চিঠি পাঠিয়ে এখন অপেক্ষায় রয়েছে বাফুফে।

ফিফা এবারই প্রথম এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছে। অংশগ্রহণকারী দল পাবে প্রায় দেড় কোটি টাকা করে। আসিয়ান অঞ্চলের ১২টি দেশ বিভিন্ন গ্রুপে খেলবে। ৬ দেশ নিয়ে প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। বি গ্রুপে থাইল্যান্ড, ভিয়েতমান, ফিলিপাইন ও পাকিস্তান। চ্যালেঞ্জ ডিভিশনে স্বাগিতক হংকং, লাওস, ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, তিমুর লেসতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host