1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

দক্ষিণ আফ্রিকা সফর ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে অস্ট্রেলিয়ার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২ সময় দর্শন
অনলাইন ডেস্ক

ম্যাকাই টেস্টে বড় জয় অস্ট্রেলিয়াকে স্বস্তি দিলেও ব্যাটিং লাইনআপ নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন সিরিজের আগে এটাই তাদের সবচেয়ে বড় চিন্তার জায়গা।

ডারউইনে বাংলাদেশের কাছে নাকানিচুবানি খাওয়ার পর অস্ট্রেলিয়াকে নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু ম্যাকাই টেস্ট দুই দিনে জিতে আবারও নিজেদের স্বাভাবিক ছন্দে ফেরার বার্তা দিয়েছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারীরা।

মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের নেতৃত্বে বোলিং ইউনিট প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ইনিংস ও ৫১ রানের জয় নিশ্চিত করে। ডারউইনে হারের পর যা ছিল তাদের শক্তিশালী প্রত্যাবর্তন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের আগে এই জয় নিশ্চিতভাবেই তাদের মানসিকভাবে উজ্জীবিত করবে।

তবে ব্যাটিং নিয়ে এখনো প্রশ্ন রয়েই গেছে। বিশেষ করে শীর্ষক্রমে ধারাবাহিক ব্যর্থতা নির্বাচকদের মাথাব্যথা বাড়াচ্ছে। মার্নাস লাবুশেন আবারও ব্যর্থ হয়েছেন—ডারউইনে দুই ইনিংসে বাজে আউট হওয়ার পর ম্যাকেই টেস্টে মাত্র চার রানে শোরিফুল ইসলামের বলে বোল্ড হন। তার অস্বাভাবিক প্রতিক্রিয়া—থাই প্যাড কেটে ফেলা—আলোচনায় এলেও মূল সমস্যা ছিল টেকনিক্যাল ঘাটতি। সাবেক অধিনায়ক রিকি পন্টিং সরাসরি বলেছেন, “এখন সময় এসেছে অন্য কাউকে সুযোগ দেওয়ার।”

প্রথম টেস্টের পর ওপেনার জেক ওয়েদারাল্ড বাদ পড়েছেন, আর তার জায়গায় আসা ম্যাট রেনশও মাত্র ৮ রানে আউট হয়ে আস্থা জাগাতে পারেননি। ট্রাভিস হেডকে ওপেনিংয়ে রাখা হবে নাকি আবার মিডল অর্ডারে ফেরানো হবে, তা নিয়েও বিতর্ক চলছে। হেডকে ওপেনিংয়ে রাখা হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই অনভিজ্ঞ ওপেনার নিয়ে ঝুঁকি নিতে হবে।

ক্যামেরন গ্রিন অবশ্য ধারাবাহিক রান করে পাঁচ নম্বরে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। ফলে হেডকে নামানো হলে উইকেটকিপার অ্যালেক্স কেরি ও দ্বিতীয় অলরাউন্ডার বো ওয়েবস্টারের অবস্থানও পাল্টাতে হবে। নির্বাচকরা বাংলাদেশ সিরিজে মাত্র ১৩ জনের স্কোয়াড নিলেও দক্ষিণ আফ্রিকা সফরে অন্তত ১৬ জন নেওয়ার কথা ভাবছেন, যেখানে অতিরিক্ত ব্যাটিং কাভার রাখা হবে। তবে কারা সুযোগ পাবেন তা এখনো অনিশ্চিত।

অ্যালেক্স কেরি ম্যাচ শেষে বলেছেন, “আমরা মনে করি কিছু রান হাতছাড়া করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে উন্নতির চেষ্টা করছি। আমরা ক্ষুধার্ত, কঠোর পরিশ্রম করছি।”

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

Comments

 

[login] 

No one has commented yet. Be the first!

এই বিভাগের আরও

মাঠ ছাড়ার সিদ্ধান্ত আলভারেজের নয়, জানালেন সিমিওনে
ফিফা নির্বাচন নিয়ে উত্তেজনা: ইনফান্তিনো বনাম উয়েফা
জার্মানির বর্ষসেরা কেইন
ফের নাইট ক্লাব, আবারো হাতকড়া ইংরেজ ‘ক্রিকেটারের’ হাতে
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল বিক্রি হলো ৩৫ লাখ ডলারে

বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

Comments

 

[login] 

No one has commented yet. Be the first!

এই বিভাগের আরও

মাঠ ছাড়ার সিদ্ধান্ত আলভারেজের নয়, জানালেন সিমিওনে
ফিফা নির্বাচন নিয়ে উত্তেজনা: ইনফান্তিনো বনাম উয়েফা
জার্মানির বর্ষসেরা কেইন
ফের নাইট ক্লাব, আবারো হাতকড়া ইংরেজ ‘ক্রিকেটারের’ হাতে
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল বিক্রি হলো ৩৫ লাখ ডলারে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host