1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বিএনপি নেতা তালা দিলেন কলেজ অধ্যক্ষের কক্ষে 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৯ সময় দর্শন
গাভারামচন্দ্রপুর শাহ মাহমুদিয়া ডিগ্রি কলেজে গত সোমবার দুপুরে তালা দেওয়া হয় 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

পরিচালনা পর্ষদ কমিটিতে সভাপতি পদে নাম প্রস্তাব না করায় ইউনিয়ন বিএনপি সভাপতি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন। ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর শাহ মাহমুদিয়া ডিগ্রি কলেজে গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তালা লাগানোয় নেতৃত্ব দেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রিয়াসুল আমিন জামাল সিকদার। এ ঘটনার পর থেকে অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার ছুটির দরখাস্ত দিয়ে কলেজে যাওয়া থেকে বিরত রয়েছেন। অধ্যক্ষ জানিয়েছেন, তিনি ২৫ মে  অবসরে যাবেন।

জানা গেছে, প্রতিষ্ঠানটির সভাপতি পদ নিয়ে বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে লড়াই চলছে। জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক শাহদত হোসেন ইউনিয়ন সভাপতি রিয়াসুল আমিন জামাল সিকদারের নাম প্রস্তাব করেন। অপরদিকে সাবেক কর কমিশনার জাহাঙ্গীর আলমের নাম প্রস্তাব করেন স্থানীয় সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টো। অধ্যক্ষ এমপির সুপারিশকৃত জাহাঙ্গীর আলমের নাম প্রস্তাব করে শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে রিয়াসুল সোমবার দুপুরে কয়েকজন সহযোগীসহ কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন। তিনি এ কলেজের সাবেক প্রভাষক। ২০২২ সালে অবসরে যান।

তালা দেওয়ার কথা স্বীকার করে গতকাল বুধবার বিকেলে বিএনপি নেতা রিয়াসুল বলেন, ‘সে (অধ্যক্ষ) ফ্যাসিবাদের দোসর। এখনও কেন চাকরি করবে। সে না যাওয়া পর্যন্ত তালা খুলব না। সে যেন ভালোভাবে অবসরে যেতে না পারে, সেজন্য তালা দিয়েছি।’ তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ কলেজে অনেক দুর্নীতি করেছেন। টাকা আত্মাসাৎ করেছেন। স্থানীয় লোকজন ও কলেজের সবাই তাঁকে (রিয়াসুল) সভাপতি করতে চান। কিন্তু অধ্যক্ষ তাঁর দুর্নীতি ধামাচাপা দিতে সভাপতি হিসেবে অন্য লোকের নাম পাঠিয়েছেন।

এসব বিষয়ে অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, ঘটনার দিন (সোমবার) তিনি কলেজ সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে গিয়েছিলেন। সেখানে বসেই তালা লাগানোর খবর পান। তাৎক্ষণিক তিনি সভাপতির কাছে তিন দিনের ছুটির দরখাস্ত দেন। কাল (আজ বৃহস্পতিবার) সভাপতি তাঁর দপ্তরে সভা ডেকেছেন। এরপরে ঈদুল আজহার ছুটি। ২৫ মে অবসরে যাবেন। তাই এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না।

সভাপতির নাম প্রস্তাব করার বিষয়ে অধ্যক্ষ বলেন, বিধিতে আছে স্থানীয় এমপির সুপারিশকৃত নাম প্রস্তাব আকারে শিক্ষাবোর্ডে পাঠাতে হবে। এ কলেজের জন্য সাবেক কর কমিশনার জাহাঙ্গীর আলমের নাম এমপি ইলেন ভুট্টো সুপারিশ করেছেন। বিধি মেনে তাঁর নামই প্রস্তাব করে বোর্ডে পাঠিয়েছেন।

তালা খোলা হয়নি এটা জেনে গতকাল সন্ধ্যায় বিস্ময় প্রকাশ করে সদরের ইউএনও সেগুফতা মেহনাজ বলেন, ‘ঘটনার দিনই আমি তাঁকে (রিয়াসুল) ফোনে বলেছি তালা খুলতে হবে। আমি এ প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি। কেন তালা খোলা হয়নি, তার খোঁজ খবর নিচ্ছি।’ তিনি জানিয়েছেন, আজ বৃহস্পতিবার অ্যাডহক কমিটির সভা হবে না। জেলা প্রশাসকের দপ্তরে আরেকটি সভাতে তাঁকে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host