1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

আইন ও বিচার বিভাগের জন্য বাজেট ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬ সময় দর্শন

 

FY27 budget abandons contractionary frame | The Daily Star

অনলাইন ডেস্কঃ
প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে এই টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দের প্রস্তাব পেশ করেন।
এর মধ্যে পরিচালন খাতে ১৯৯৮ কোটি ৮৬ লাখ টাকা ও উন্নয়ন খাতে ১৮৮ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

 

গত অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২১৫৯ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে পরিচালন খাতে ১৮৯৩ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকা ও উন্নয়ন খাতে ২৬৫ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। সে তুলনায় এবারের বাজেট বরাদ্দ বেড়েছে।

বিষয় : বাজেট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host