মাফিকুল ইসলাম,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :-
আজ ১ মে ২০২৬, শুক্রবার—মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্যপূর্ণ দিনে দিনাজপুর জেলার পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ট্যাংকলরি টার্মিনাল ও প্রধান কার্যালয় ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন ও টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের সংগঠন, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ট্যাংকলরি টার্মিনাল ও কার্যালয় ভবন শ্রমিক সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই স্থাপনা শ্রমজীবী মানুষের ঐক্য ও উন্নয়নের প্রতীক হয়ে থাকবে। এটি ভবিষ্যতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
মে দিবসের এই দিনে শ্রমজীবী মানুষের সংগ্রাম, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।