1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মানবাধিকার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
দিবসটি উপলক্ষে মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ ট্রাস্ট এক বিবৃতিতে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষায় জোরালো দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং বাস্তবিক অর্থে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
সংগঠনটি আরও উল্লেখ করে, একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধাহীন পরিবেশ সৃষ্টি করা সময়ের অন্যতম দাবি।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের।
এ বিষয়ে বিবৃতি প্রদান করেন মোঃ মাফিকুল ইসলাম, ক্রাইম অফিসার ও ইনভেস্টিগেশন অফিসার, এবং সাংবাদিক, দৈনিক স্বপ্ন প্রতিদিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host