1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

বড়পুকুরিয়া কোল মাইনিং শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মে দিবসের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭৩ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যের ধ্বনিতে মুখরিত হয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি নং-১৯৫৬) এক বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে। শুক্রবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে খনি এলাকার শ্রমিক, কর্মচারী, গ্যাস ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মোস্তাফিজুর রহমান ও মহির উদ্দিন, শ্রমিক নেতা আব্দুর রউফসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দগণ। সমাবেশে বক্তারা জাতীয় উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, সম্মানজনক মজুরির দাবি জানান। তারা শ্রমিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান ও আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবসের চেতনাকে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দিনব্যাপী নানা আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host