1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ২০ বেডে ভর্তি ৮৭ শিশু, কক্সবাজারে হামের ভয়াবহতা বিরামপুরের বেপারীটোলা-গেন্দা বাজার সড়কে অনিয়ম নিয়ে ক্ষোভ: জনগণের টাকায় দায়সারা কাজের অভিযোগ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে জয়ের কোনো সুতীব্র তাড়না নেই স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% বাঁশখালীর আদি নিমকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি জুলাই আন্দোলনের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল সাংবাদিক শাকিল-রুপার জামিন, তবুও মিলছে না মুক্তি বেপরোয়া চট্টগ্রামের শিবির-সাজ্জাদের বাহিনী অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত গড়াই তীররক্ষা বাঁধ, আতঙ্কে খোকসার নদীপাড়ের মানুষ

মাদক কারবারিকে ছাড়াতে থানায় তদবির, জামায়াতের ৪ ও বিএনপির ১ নেতা আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬ সময় দর্শন
বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে বিপাকে পড়েছেন জামায়াতের ৪ নেতা ও বিএনপির ১ নেতা। পুলিশ জানিয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আটক ব্যক্তিকে ছাড়ানোর চেষ্টা ও চাপ প্রয়োগের অভিযোগে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে। এর আগে উপজেলার নওদা আজমপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৩৩) কে ৮ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।
থানা হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ও ইউপি সদস্য এনামুল হক (৪৫) এবং জামায়াতের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর পক্ষে কয়েকজন রাজনৈতিক পরিচয়ে থানায় এসে তদবির ও চাপ প্রয়োগের চেষ্টা করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
স্থানীয়দের অনেকে পুলিশের এমন কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধীদের রক্ষার সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host