1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষুব্ধদের অবস্থান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৫ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক:
নানা দাবি নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাংকটির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মিরপুর-২ নম্বরে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ‘গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ’ ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা।
আয়োজকরা জানান, শতভাগ পেনশন সমর্পণকারী গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জন্য চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়া ও অবসরের ১৫ বছর অতিবাহিত হওয়ার পর পেনশন পুনঃস্থাপন এবং মাসিক পেনশন চালু করা। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের ২০০৪ ও ২০১৬ খ্রিষ্টাব্দের প্রজ্ঞাপন বাস্তবায়ন করার দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন। কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাংকটির কয়েক শ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এসময় তারা বলেন, গ্রামীণ ব্যাংকে চাকরি ছাড়ার বয়স ১৫ বছর অতিক্রম হলে পেনশন চালু করার কথা কিন্তু দীর্ঘ ১৮ বছরেও তা হয়নি। তারা আমাদের দাবি মানছে না। দাবি আদায় করতে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। বক্তারা আরে বলেন, যারা গ্রামীণ ব্যাংক থেকে অবসরে যাবেন। তাদের অবসরে যাওয়ার পর থেকেই উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা পাবে। এ ছাড়া চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স ১৫ বছর পার হলে পেনশন পাবে। সব প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করলেও গ্রামীণ ব্যাংক এখনো বাস্তবায়ন করেনি। আমাদের অধিকার আদায়ের জন্য আজ একত্রিত হয়েছি। এসময় তারা অভিযোগ করেন, চাকরির বয়স শেষ হওয়ার আগেই অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠায় গ্রামীণ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host