1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পশুর হাট পাহারায় থাকছে সেনাবাহিনী-বিজিবি 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না। সেই সঙ্গে পশুর হাট ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং যানজট এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিবিজি, র‍্যাব মোতায়েন করা হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ ৬ই মে, বুধবার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর গাবতলী পশুর হাট ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবার ঢাকাসহ সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের পুলিশের পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনী, র‍্যাব মোতায়েন করা হবে। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) দল থাকবে, যারা হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।

শাহে আলম জানান, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরো জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host