1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে উপসাগরের যুদ্ধ অন্ধকারে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে  কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

সালমানের বড় ঘোষণা, সঙ্গী এবার নয়নতারা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ সময় দর্শন
নয়নতারা ও সালমান খান। ছবি: এনডিটিভি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সমস্যার বেড়াজাল কাটিয়ে বর্তমানে ‘মাতৃভূমি’ ছবির শেষ মুহূর্তের শুটিংয়ে ব্যস্ত সালমান খান। এর মাঝেই ভক্তদের জন্য নতুন চমক-আরও একটি বড় বাজেটের ছবির ঘোষণা দিলেন বলিউডের ভাইজান। গত ৩১ মার্চ প্রযোজক দিল রাজুর সঙ্গে ছবি শেয়ার করে সালমান জানান, ২০২৭ সালের ঈদে তিনি ফিরছেন অ্যাকশন অবতারে। ছবিটি পরিচালনা করবেন ভামশি পেডপাল্লি, আর এতে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমা নয়নতারার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। এবার ভাইজানের সঙ্গে তার নতুন জুটি নিয়েও ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’। শিগগিরই একটি পূজার আয়োজনের মাধ্যমে ছবির আনুষ্ঠানিক সূচনা হবে বলে জানা গেছে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে শুরু হবে প্রথম শিডিউলের শুটিং, যা চলবে প্রায় তিন মাস। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই ছবির মূল অংশের কাজ শেষ করে ২০২৭ সালের ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে নির্মাতাদের। প্রথমবার সালমানের সঙ্গে কাজ করছেন পরিচালক ভামশি। টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নয়নতারাকে ‘কুইন’ বলে উল্লেখ করে ইঙ্গিত দেওয়া হয়েছে-দর্শকদের জন্য বড় কিছু আসছে। সব মিলিয়ে, ভিএফএক্স ও অ্যাকশন-ভরপুর এই মেগা প্রজেক্ট ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

 

সূত্র: টাইমস নাউ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host