1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক
ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পোস্টার হাতে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এক শিক্ষার্থী। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে চবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে ওয়াহিদুল ইসলাম। তিনি স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। ঘটনা জানার পর সেখানে আর তাকে দেখা যায়নি। ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একা একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন। পোস্টারে লেখা–পোস্টারে লেখা ছিল– ‘ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, করতে হবে। প্রতিবাদে— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’, আরেক পোস্টারে ‘রাজনৈতিক রাজবন্দির মুক্তি চাই, দিতে হবে’ লেখা দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে চাকসুর এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা ক্যাম্পাসে খোলামেলা এভাবে ছবি তুলে চলে যাওয়ার ঘটনাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলার গভীর উদ্বেগজনক। প্রক্টর ও পুলিশ প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি, যেন এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘বিষয়টি দেখছি। আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করব।’ এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে জনসমক্ষে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host