1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে উপসাগরের যুদ্ধ অন্ধকারে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে  কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ সময় দর্শন

 

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি-১ এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ এহসানুল হক।

প্রথম অভিযানে শহরের গোবিন্দপুর বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। দ্বিতীয় অভিযানে শেখেরভিটা বিজয় চত্বর মোড় এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আরও দুইজনকে আটক করা হয়, যার মূল্য প্রায় ৬ হাজার টাকা। একই দিন রাতে পাথালিয়া পশ্চিমপাড়া এলাকায় তৃতীয় অভিযানে ২০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ মাদকের আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামিরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয় এবং দেহ তল্লাশির মাধ্যমে মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জামালপুর জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host