1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া

লিফটে ওঠা কেন্দ্র করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে সংঘর্ষ, থানায় দুই মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ সময় দর্শন

মাফিকুল ইসলাম, স্বপ্ন প্রতিদিন রিপোর্টার:
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লিফটে ওঠাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতালের এক কর্মচারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষ পৃথকভাবে থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গত ৭ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়া এলাকার বাসিন্দা এরফান আলী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। তাকে দেখতে তার ছেলে জজ কোর্টের গাড়িচালক আরিফ হোসেনসহ পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। তারা তৃতীয় তলায় যাওয়ার উদ্দেশ্যে লিফটে ওঠার চেষ্টা করলে দায়িত্বে থাকা লিফট অপারেটর শিহাব কারিগরি ত্রুটির কারণে লিফটটি তৃতীয় তলায় থামবে না বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে উত্তেজনা বাড়লে লিফটের ভেতরেই ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাটি কেন্দ্র করে উভয় পক্ষ জয়পুরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।
এদিকে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন হাসপাতালের কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার না হলে কর্মবিরতি ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারী আব্দুল খালেক, শিরিন শিলা ও শিরি খাতুন বলেন, “কর্মস্থলে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে রোগীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
আহত লিফট অপারেটর শিহাব জানান, “লিফটটি তৃতীয় তলায় বন্ধ রয়েছে বলে জানানো সত্ত্বেও আরিফ ও তার সঙ্গীরা জোর করে ওঠেন। পরে লিফট চলতে শুরু করলে তারা আমাকে মারধর করেন।”
অন্যদিকে আহত আরিফ হোসেন বলেন, “রোগীর চিকিৎসা নিতে এসে আমরা উল্টো মারধরের শিকার হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, “লিফটে ওঠা কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, “এ ঘটনায় দুই পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host