1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ফেসবুক স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৬ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম,পার্বতীপুর, দিনাজপুর, প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিজ ফেসবুক আইডিতে ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের নানা সংকটের কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন খাদিজা মল্লিক সিমু। পরে তিনি অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ সেবন করলে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে রাত ৮টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, রাত সাড়ে ৮টার দিকে ‘সিমু’ নামে এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। দাম্পত্য জীবনে টানাপোড়েনের কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে জানা যায়। চিকিৎসকের পরামর্শে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে ঘটনার দিন অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণ করায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এদিকে, ফেসবুক স্ট্যাটাসে খাদিজা মল্লিক সিমু দীর্ঘদিন ধরে নিজের ওপর অন্যায় ও মানসিক চাপের অভিযোগ তুলে ধরেন। তবে তার উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ব্যক্তিগত কারণে তিনি বর্তমানে জনসম্মুখে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host