1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন। বুধবার কুমিল্লার দাউদকান্দির চান্দিনা, নিমসা ও চৌদ্দগ্রামে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বারোপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে আব্দুল বারেক (৫৩) এবং মোস্তফা (৫২) নিহত হন । তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা। এছাড়া ঢাকাগামী লেনে বুড়িচং নিমসার বাজার সংলগ্ন ইউটানে তিন জন নিহত হন। তারা হলেন— বেগমগঞ্জ থানার লালপুর গ্রামের জহিরুল ইসলাম (২৭), মেহেরপুর জেলার মেহেরপুর সদর কেশবপুর গ্রামের সোহেল রানা (৩৫) এবং চান্দিনা এলাকায় বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম। অপরদিকে চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসচাপায় আরো একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অজ্ঞাত একটি বাস দাউদকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুই জন নিহত হয়। ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন জানান, বুড়িচং নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host