1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৩ সময় দর্শন
ফাইল ছবি

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা আরও এক শিশু মারা গেছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত তিন দিনে কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলো। ৬ মাস বয়সি ওই শিশুর নাম আবু রায়হান। সে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর এলাকার সোহাগ আলী ও বৈশাখী দম্পতির ছেলে।

রায়হানের পারিবার সূত্রে জানা যায়, গত সাত দিন আগে রায়হানের হামের উপসর্গ দেখা দেয়। জ্বর, ঠান্ডা, কাশি এবং শরীরে কিছু দাগ দেখা দেওয়ায় তাকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছিল। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, রায়হান নামের ওই শিশুটিকে আজ বেলা ১১টার দিকে এখানে ভর্তি করা হয়। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল। তার জরুরি ভেন্টিলেশনের প্রয়োজন ছিল, যে সুবিধা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেই। তারপরেও আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাড়ে ৩টার দিকে শিশুটি মারা যায়। জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host