1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮১ সময় দর্শন
সিনিয়র স্টাফ রিপোর্টার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া আরও ২ শিশুসহ মোট ১২ জন মারা গেছে। এসময়ে নতুন করে আরও ৯৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছ। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং এখানে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৩৮। এছাড়া চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্যদিকে ঢাকা ও ময়মনসিংহে ১ জন করে মোট ২ জন মারা গেছেন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় ৯২৯ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি মিলেছে। এ সময়ে সন্দেহজনক হামে মোট ১১৩ জন এবং নিশ্চিতভাবে হামে ১৭ জনসহ সর্বমোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালের পরিস্থিতিও বেশ চাপপূর্ণ; গত ২১ দিনে ৫ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host