1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ

তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৯ সময় দর্শন

 

তেরখাদা প্রতিনিধি :

খুলনার তেরখাদায় সরকারি বরাদ্দে নির্মিত একটি কাঠের আয়রন ব্রিজকে কেন্দ্র করে টাকা আদায়, প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে।

উপজেলার মধুপুর ইউনিয়নের লক্ষ্মপুর এলাকার এই ঘটনায় ২ নং ওয়ার্ডের বাসিন্দারা দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভয়ভীতি দেখিয়ে গত ২ জানুয়ারি ব্রিজ নির্মাণের কথা বলে অর্থ আদায় করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম এ অর্থ আদায় করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ভ্যানচালক, দোকানদার, চা বিক্রেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছে, এ কাজে একটি প্রতারক চক্রও জড়িত ছিল। সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকা আদায় হয়েছে। পরবর্তীতে এলাকাবাসী ব্রিজের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় টি.আর (কাবিখা) প্রকল্পের একটি সাইনবোর্ড দেখতে পান।
সাইনবোর্ডে ব্রিজ নির্মাণের ব্যয় হিসেবে ২ লাখ ১৬ হাজার টাকা উল্লেখ ছিল। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তের কাছে টাকা ফেরত চাইলে তিনি বলেন, “আমি ব্রিজ করেছি, টাকা কেন দেব?” পরে সরকারি বরাদ্দের বিষয়টি তুলে ধরার পর রাতের আঁধারে ব্রিজের সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়। এরপর থেকে টাকা ফেরতের বিষয়ে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে। এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়েছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত সাইফুল ইসলাম মধুপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর প্রতিনিধি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন রাস্তা-ঘাট ও উন্নয়নমূলক কাজের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি ইউনিয়ন পরিষদের টি.আর (কাবিখা) প্রকল্পের অর্থ দিয়ে রাস্তার ইটের সলিং না করে নিজের বাড়ির প্রবেশপথ নির্মাণের অভিযোগও রয়েছে।

তেরখাদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হানিফ সিকদার জানান, “পুলটি সরকারি বরাদ্দে নির্মিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন হয়েছে। যদি তিনি জনগণের কাছ থেকে আলাদাভাবে অর্থ নিয়ে থাকেন, তাহলে সেটি অন্যায়।

এ বিষয়ে ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন।

এলাকাবাসী জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তারা দুদকে অভিযোগ দায়ের করেছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন। অভিযোগপত্রে দ্রুত তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগপত্রের অনুলিপি জেলা প্রশাসক, খুলনা; এবং তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন রিপন শেখ (রিপন) ও মো. রবিউল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host