1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ খাগড়াছড়িতে পাহাড় কেটে সাবাড়, অভিযানে জব্দ মাটি কাটার গাড়ি রাজশাহীতে হামের থাবা: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত এমপি মাসুদের এলাকায় ভিজিএফের ৬ টন চাল লুটে নিল দলীয় কর্মীরা, সংবাদ প্রকাশে বাধা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের প্রায় ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের যোগসাজশের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জেলেরা। গত বৃহস্পতিবার বিকেলে কালাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জেলেদের উপস্থিতিতে বস্তা গণনার সময় এই অনিয়ম ধরা পড়ে। গণনায় দেখা যায়, খাদ্য গুদাম থেকে ছাড়কৃত চালের মধ্যে ১৯২ বস্তা (প্রায় ৫.৭৬ মেট্রিক টন) চাল ঘাটতি রয়েছে। বর্তমান বাজারমূল্যে এই চালের আনুমানিক মূল্য ২ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। এ সময় তোপের মুখে ইউপি প্যানেল চেয়ারম্যান প্রকাশ্যে নিজের অপকর্ম স্বীকার করেন এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান গণমাধ্যমকর্মীদের।

উল্লেখ্য, কালাইয়া ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ৯২১ জন। তাদের জন্য মোট ৭৩.৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

দুপুরে কালাইয়া খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ২ হাজার ৪৫৬ বস্তা চাল ছাড় করা হয়। কিন্তু বিকেল ৪টায় ইউপি কার্যালয়ে গণনা করে দেখা যায় মাত্র ২ হাজার ২৬৪ বস্তা চাল উপস্থিত।

উপস্থিত জেলেরা অভিযোগ করেন, খাদ্য গুদাম থেকেই সংশ্লিষ্টদের যোগসাজশে চাল সরিয়ে ফেলা হয়েছে। এতে স্থানীয় জামায়াত কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ এমপির নির্বাচনী আসনের অন্তর্গত কালাইয়া ইউনিয়নে।

জেলেরা বলছেন, দলীয় প্রভাব খাটিয়ে এ ধরনের অনিয়ম চলছে বলে তাদের ধারণা।

উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য

প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার ঘাটতির বিষয়টি স্বীকার করে বলেন, “ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এমন আর হবে না।”

এ সময় তিনি সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। তার পাশাপাশি জামায়াত নেতারাও হুমকি-ধমকি দিয়েছেন স্থানীয় সাংবাদিকদের, অভিযোগ মিলেছে।

ইউপি সচিব আবু বক্কর ছিদ্দিক বলেন, “গুদাম থেকে নির্ধারিত সব চালই গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ১৯২ বস্তা চাল কোথায় গেল, তা আমরা নিশ্চিত নই।”

তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, ওয়ার্ডভিত্তিক বস্তা আলাদা করে গণনায় ঘাটতি ধরা পড়েছে।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবালুর রহমানকে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনে কল রিসিভ করেননি।

প্রশাসনের প্রতিক্রিয়াবাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলেরা দাবি করেছেন, দ্রুত তদন্ত করে আত্মসাতকৃত চাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ ধরনের অনিয়ম যেন ভবিষ্যতে না ঘটে সে ব্যাপারে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host