1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৮ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট:
জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্ন বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে দুঃসংবাদ শোনালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ ৫ই এপ্রিল, রোববার শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন। দেশের উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘের সংস্থা UN-OHRLLS একটি স্বাধীন পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে, যা ওই সভায় উপস্থাপন করা হয়। মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না; খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়বে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। তিনি উল্লেখ করেন, বিশ্ববাজারে জ্বালানির দাম ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বাংলাদেশ তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে দীর্ঘদিন এ চাপ বহন করা কঠিন হবে। তিনি আরও বলেন, সরকার জনগণের ওপর হঠাৎ অতিরিক্ত চাপ দিতে চায় না। কিন্তু ভর্তুকির বোঝা যদি দীর্ঘদিন বহন করতে হয়, তবে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে। তাই অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা জরুরি—যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে এবং একই সঙ্গে অর্থনীতির স্থিতিশীলতাও বজায় থাকে। বর্তমান পরিস্থিতিকে ‘প্রতিদিনের সংকট মোকাবিলা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ অর্থনৈতিক সূচকই নিম্নমুখী। সরকার অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা চালালেও জ্বালানি ভর্তুকি, বৈশ্বিক মূল্যবৃদ্ধি এবং আমদানি নির্ভরতার কারণে চাপ বাড়ছে। সংকট মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনীয় সংস্কার ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নির্ধারিত নীতিমালার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। তিনি আরও বলেন, উত্তরণ প্রক্রিয়া কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে, এবং এই সময়ের মধ্যে অর্থনীতির মৌলিক সূচকগুলোকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে উত্তরণ একটি বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠবে। সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা মিজ রাবাব ফাতিমা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host