1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ খাগড়াছড়িতে পাহাড় কেটে সাবাড়, অভিযানে জব্দ মাটি কাটার গাড়ি রাজশাহীতে হামের থাবা: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর বাড়িতে অনশন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ সময় দর্শন
অনশনে বিশ্বজিৎ পাত্র
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামে তাকে অনশন করতে দেখা যায়।

বিশ্বজিৎ পাত্র জানান, নবগ্রাম ইউনিয়নের নবগ্রামের মনতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর (২৩) সঙ্গে প্রায় ১০ বছর ধরে তার প্রেমের সম্পর্ক হয়। পরে তারা প্রায় চার বছর আগে আদালতে বিয়ে করেন। এখন ওই নারী বিয়ে ও তাদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করছেন। এজন্য স্বামীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন। ভুক্তভোগী যুবক আরও জানান, নার্সিং পড়ালেখার জন্য অনুশীলা বাড়ৈর পেছনে ১৫-২০ লাখ টাকা খরচ করেছেন। ঢাকায় একসঙ্গে দীর্ঘসময় বাসা ভাড়া করে বসবাস করছেন। তার পরিবার ও গ্রামের কমবেশি সবাই জানেন। সম্প্রতি লেখাপড়া শেষ করে তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে নার্সিংয়ে চাকরি নিয়েছেন। এরপর থেকে তার স্ত্রী এমন আচরণ করছেন। তিনি বলেন, ‌‘১২ দিন ধরে সে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমি নিরুপায় হয়ে তার বাড়িতে আমাদের বিয়ের সম্পর্কের স্বকৃীতি পেতে অনশনে বসেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এখানেই অনশন চালিয়ে যাবো।’

এ বিষয়ে অনুশীলা বাড়ৈ বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। জোর করে কোর্ট ম্যারিজে সই করিয়েছে। আমি এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি সংসার করবো না।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host