1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

খাগড়াছড়িতে পাহাড় কেটে সাবাড়, অভিযানে জব্দ মাটি কাটার গাড়ি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। রোববার সকালে যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল জায়গাজুড়ে বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করছিল মো. মনির হোসেন নামের এক ব্যাক্তিসহ আরো কয়েকজন।

খবর পেয়ে দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা। অভিযানে দুটি স্কেবেটর (মাটি কাটার গাড়ি) জব্দ করা হয়। এসময় পাহাড় কাটার সাথে জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, ‘বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। দুটি স্কেবেটর (মাটি কাটার যন্ত্র) গাড়ি জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।’

এসময় স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মো. রবিউল হোসেন, থানার উপপরিদর্শক (এসআই) তারেকুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সম্প্রতি মানিকছড়ির বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত পাহাড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটি চক্র। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে চক্রটি। বিভিন্ন সময় প্রশাসনের তৎপরতা চোখে পড়লেও পুরোপুরি থামানো যাচ্ছে না পাহাড় খেকোদের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host